1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাফি সভাপতি, সেলিম সাধারন সম্পাদক বাপা ঈদগাঁও উপজেলা কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাফি সভাপতি, সেলিম সাধারন সম্পাদক বাপা ঈদগাঁও উপজেলা কমিটি গঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২১২ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

পরিবেশ রক্ষা আন্দোলনে দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও  উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

এতে কবি ও সংগঠক কাফি আনোয়ার সভাপতি,  সেলিম উদ্দীন সাধারন সম্পাদক ও গিয়াস উদ্দিন রবিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রাথমিক এই কমিটি ঘোষণা করেন বাপা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বাপা সভাপতি এইচ.এম এরশাদ। তিনি ঈদগাঁওর পরিবেশ বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে ফুলেস্বরী নদী রক্ষায় দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বাপা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দিন,  সদস্য আমিন উল্লাহ ও শহর শাখার সহ সভাপতি আমান উল্লাহ।

পরিবেশ সাংবাদিক সেলিম উদ্দীনের পরিচালনায়  অন্যন্যদের মধ্যে বিশিষ্ট উদ্যোক্তা শাহিন জাহান চৌধুরী, শাহজাহান মনির, ক্রীড়া সংগঠক মামুন সিরাজুল মজিদ, এড. জুলকার নাইন জিল্লু,

বাপা ঈদগাঁও উপজেলা সাবেক সাধারন সম্পাদক হাসান তারেক, রাশেদুল আমির চৌধুরী ও আজিজুর রহমান রাজু বক্তব্য রাখেন।

শুরুতে স্বাগত বক্তব্যে  ঈদগাঁওর সামগ্রিক পরিবেশ, নদী রক্ষা, নদীর প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় নানা দিক তুলে ধরেন কাফি আনোয়ার।

ঘোষিত কমিটিকে দ্রততম সময়ের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন জেলা কমিটির নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে পরিবেশের ক্ষতিকর দিকগুলি উল্লেখ করে যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও অসহায়দের পাশে থেকে জনমত গড়ে তুলে ঐক্যবদ্ধ ভাবে বাপা’র আন্দোলনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন।
৩১/১/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও -০১৮১৮১২৫৪০০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net