1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার

চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২০৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিশাল এ তাফসীরুল কুরআন মাহফিলে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, হযরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ্ আল-আমিন। বিশেষ মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক স্কলার, হযরত মাওলানা ড. সাদিকুর রহমান আযহারী এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা মুফতি লোকমান হোসেন। এতে সভাপতিত্ব করবেন মধূগ্রাম ঝিনারহাট ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা থেকে আগত সুর স¤্রাট মশিউর রহমান ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত ইসলামী শিল্পী ওবায়দুল্লাহ তারেক সহ কুমিল্লার ময়নামতি সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর শিল্পীবৃন্দ ইসলামী সংগীত, হামদ্-না’ত পরিবেশ ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।

কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বিশাল এ তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে মাহফিল প্যান্ডেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক, কনকাপৈত ইউপি’র সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা নূর আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইয়াছিন, জামাল উদ্দিন লিটন সহ কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও মাহফিল বাস্তবায়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করে আসছে। নানান প্রতিকুলতার কারণে দীর্ঘদিন ধরে এ মাহফিলটি বন্ধ ছিলো। আলহামদুলিল্লাহ! দীর্ঘ ২৬ বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য আগামীকালের (২৩ জানুয়ারি) ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলকে ঘিরে কনকাপৈত ইউনিয়ন সহ সমগ্র চৌদ্দগ্রামে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে মাহফিলের প্রস্তুতিমূলক প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকী ২০ শতাংশ কাজও সন্ধ্যার মধ্যেই সমাপ্ত হবে ইনশাআল্লাহ। উক্ত মাহফিলে ৩ শতাধিক স্বেচ্ছাসেবক শৃঙ্খলা-নিরাপত্তা বিভাগ সহ বিভিন্ন বিভাগে কাজ করবে। বিশেষ আকর্ষণ হিসেবে আড়াই শ’ মোটরসাইকেল আরোহী শোভাযাত্রার মাধ্যমে মহাসড়ক থেকে অতিথিদের বরণ করে নিয়ে আসবেন। মাহফিলে সাংবাদিক-মিডিয়া কর্মী, ইউটিউভার ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবারের মাহফিলে ১৫ হাজার মানুষের বসার এন্তেজাম করা হয়েছে। আশা করছি, ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে আগামীকাল মাহফিলস্থল কানায় কানায় পূর্ণ হবে ইনশাআল্লাহ। কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও মাহফিল বাস্তবায়ন কমিটি এবং এলাকার প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিলের প্রায় সকল কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় বক্তারা সকলকে যথাসময়ে মাহফিলে উপস্থিত থেকে মাহফিলের কাজকে আরো বেগবান করতে ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করে উপস্থিত সাংবাদিক এবং স্বেচ্ছাসেবকদের হৃদয় নিংড়ানো ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net