1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ঢিলেঢালা ভাবে শেষ হলো তারুণ্য মেলা ও পিঠা উৎসব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত

চৌদ্দগ্রামে ঢিলেঢালা ভাবে শেষ হলো তারুণ্য মেলা ও পিঠা উৎসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৭৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মেলা ও পিঠা উৎসব এর আয়োজন করেছে উপজেলা প্রশাসন। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি সিদ্ধান্তে তরুণদের উৎসাহিত করতে তিনদিন ব্যাপী (২১-২৩ জানুয়ারি) এ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন পরিকল্পনাহীনভাবে ও কোনো প্রকার প্রচার-প্রচারণা না করেই দায়সারা ভাবে হুটহাট সিদ্ধান্তে এ মেলার আয়োজন করেছে বলে মেলায় স্টল নেওয়া উদ্যোক্তাগণ ও দোকানীরা অভিযোগ করেন। তাই জমেনি এবারের তারুণ্য মেলা ও পিঠা উৎসব।

শেষ দিবসে মেলার স্টলগুলো সরেজমিন ঘুরে দেখা গেছে, এবারের মেলায় সর্বমোট ১৫টি স্টলের মধ্যে ১০টি স্টলই ছিলো খালি। কোনো উদ্যোক্তাই এসব স্টল বরাদ্দ নেয়নি বলে স্টল নেওয়া অন্যান্য উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা গেছে। প্রচারণা না থাকায় মেলায় ক্রেতা সাধারণ আসেনি বললেই চলে। ক্রেতা না আসায় বিক্রয়ও নেই তেমন একটা। এতে দূর-দূরান্ত থেকে এসে মেলায় স্টল নেওয়া উদ্যোক্তারা পড়েছেন বিপাকে। প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় মেলার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

মেলার একটি স্টল মালিক হাবিবুল্লাহ কসমেটিকস এর স্বত্ত¡াধিকারী কাজী ইসমাইল বলেন, তারুণ্যের মেলাটি প্রায় শেষের পথে। উপজেলা প্রশাসনের ডাকে অনেক প্রত্যাশা নিয়ে মেলায় স্টল নিয়েছিলাম। কিন্তু মেলায় ক্রেতা না আসায় তিনদিনে মোট বিক্রি হয়েছে মাত্র ২ হজার ১০০ টাকা।

মুজাহিদুল ইসলাম নামে আরেক বিক্রেতা জানান, মেলায় বেচাকেনা নেই বললেই চলে। তিনদিনে মোট ২ হাজার ৯০০ টাকা বিক্রি করেছি। এমন দায়সারা মেলার আয়োজন হবে জানলে স্টল নিতাম না।

নবনিতা যুব মহিলা ক্লাবের নুসরাত আলম সহ অন্যান্যরা জানান, মেলায় ক্লাবের পক্ষ থেকে দু’টি স্টল নেওয়া হয়েছে। ১০ জন কর্মী খেটেছে। আশানুরূপ বিক্রি না হওয়ায় লোকসান হবে এবার।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘মাইকিং সহ ব্যাপক প্রচারণা করা হয়েছে। গতকালকে ১০-১১টি স্টল ছিলো। তারুণ্যের উৎসব বাস্তবায়নে বিভিন্ন ইউনিয়নে খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, ও কর্মশালা প্রোগ্রাম থাকায় এবারের মেলাটি কম জমেছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net