1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা মহানগর (উত্তর) সাইবার ইউজার দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঢাকা মহানগর (উত্তর) সাইবার ইউজার দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৯ বার

নিজস্ব প্রতিনিধিঃ

মানুষ মানুষের জন্য’-স্লোগানকে সমুন্নত রেখে আজ রাতে মধ্যরাত পর্যন্ত ঢাকা মহানগর (উত্তর)-এর ফার্মগেট, মণিপুরীপাড়া, জাতীয় সংসদ ভবন এলাকা সহ বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয় ঢাকা মহানগর (উত্তর) সাইবার ইউজার দলের উদ্যেগে, যা চলমান থাকবে পর্যায়ক্রমে ঢাকা মহানগর (দক্ষিণ) সহ সর্বত্র।

উক্ত কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহীদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর (উত্তর) সাইবার ইউজার দলের সদস্য সচিব এম. এ. শাফাত আহমেদ, যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাসুম, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, শীতবস্ত্র বিতরণ উপ-কমিটির সমন্বয়ক আজওয়াদ আহমেদ রাইয়ান, শেরেবাংলা নগর থানা সাইবার ইউজার দলের আহবায়ক শেখ শফিকুজ্জামান, যুগ্ন-আহবায়ক মোঃ শামসুল আলম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

­

কর্মসূচিটি উদ্বোধনকালে এস. আলম রাজীব বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা জনকল্যাণমুখী রাজনীতিতেই বিশ্বাসী। বিএনপি জনগণের দল, জনগণের সমর্থন ও সম্পৃক্ততায় জনগণকে পাশে নিয়েই বিএনপি’র অগ্রযাত্রা সর্বদা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেশের জনগণের পবিত্র ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশের গণতন্ত্রকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে আমরা সদা সোচ্চার আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net