1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যে কুমিল্লার তিতাস উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল ও কলেজ মাঠে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। এসময় উপস্থিত ছিলেন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি স্টলের উদ্ভাবনী বিষয়গুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তি প্রকল্প তুলে ধরেন। অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজন একই দিনে উপজেলা পরিষদ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net