1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

শ্রীপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৩২৯ বার

 

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে,সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দরিদ্র,অসহায় প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে শ্রীপুর পোস্ট অফিস সংলগ্ন   প্রতিবন্ধীদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কালীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী।

শীত বস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন বেপারি বলেন,প্রতিবন্ধীদের অনেকেই অসহায় জীবন-যাপন করে থাকে। তাদের কেউ কেউ দুবেলা দুমুঠো খাবার খেতে পারেনা। কেউ কেউ বেঁচে থাকার জন্য বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তির পথ। এমনকি শীত নিবারণের জন্য সামান্য শীত বস্ত্র পর্যন্ত অনেকেরই নেই। এসকল দিক বিবেচনা করে দেশনায়ক তারেক রহমান বিএনপির সকল নেতাকর্মিদের দুঃস্হ্য প্রতিবন্ধি আর অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পৌর বিএনপি এসব হত দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করছি।।

শীতবস্ত্র বিতরণ কালীন আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি নূরুল আমীন,  পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, বিএনপি নেতা মোকলেসুর রহমান,  পৌর ছাত্রদলের মো. আজিজুল হক রাজন, ছাত্র নেতা তোফায়েল আহমেদ, যুবদল নেতা মেজাজ প্রমুখ।

উল্লেখ্য,ইতিমধ্যে প্রধান অতিথি পৌর বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বেপারি বিভিন্ন সময়ে শ্রীপুর পৌর এলাকায় প্রতিবন্ধীসহ অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থীক সহায়তা করে আসছে।পাশাপাশি দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net