1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের সমাবেশে বক্তব্য বলেন- দেশের কল্যাণ কিভাবে নিয়ে আসা হবে, তার কাজ করে যেতে হবে- মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের সমাবেশে বক্তব্য বলেন– দেশের কল্যাণ কিভাবে নিয়ে আসা হবে, তার কাজ করে যেতে হবে- মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না। সম্প্রতি গত ৪ জানুয়ারী শনিবার ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চেয়ে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। অবশেষে জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো, জাতীয় ঐক্য। শেখ হাসিনার আমলে সারাদেশে দুর্নীতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে যারা যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। তারা বৈষম্য বিশ্বাস করতেন না। কিন্তু শেখ হাসিনার আমলে সব জায়গায় বৈষম্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতি হয়েছে। তবে আজকে আমাদের সেই বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠান করতে হবে। ছাত্রদলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে। পড়াশোনার মধ্য দিয়ে নিজের ও দেশের কল্যাণ কীভাবে নিয়ে আসা যাবে, তার কাজ করে যেতে হবে। সভায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net