1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলায় নিখোঁজের প্রায় ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত ৪ জানুয়ারী শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ঝাপড়তলী এলাকায় ঝাপড়তলী ঈদগাহ মাঠ হামিউস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে মাইনুদ্দিন নামের এক ব্যক্তির কুষার ক্ষেতের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মাদ্রাসা ছাত্র লোমান ইসলাম (১২) দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার রতনদা গ্রামের জাকিরুল ইসলাম ছেলে। পরিবার জানায় স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে আখ খেতে দেখতে পেয়ে মাদ্রাসা এবং পুলিশকে বলেন পরে পুলিশে এসে ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে। এর আগে অনেক খোঁজার পরে তাকে না পেয়ে ঠাকুরগাঁও সদর থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। নোমান সে তার ঠাকুরগাঁওয়ে মামার বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করতেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার বলেন কুষাড় খেতে একটি কঙ্কাল এবং কিছু আলামত পাওয়া গেছে সিআইডি পুলিশের সহায়তায় এটি জব্দ করা হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে বলা যাবে সেই হারানো বাচ্চার মাথার খুলি কিনা। আর কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net