1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন : - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮০ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া:

চট্টগ্রাম রাইজিংয়ের অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম বিভাগের ব্যানারে চকরিয়ায় এক মতবিনিময় সভা উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জুলাই বিপ্লবে নিহত শহিদ ওয়াসিমের পিতা শফি আলমের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি খাইরুল ইসলাম ইমরুলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মেজবাহ উদ্দিন।
এরপরপরই জুলাই নিহত সকল শহীদের স্মরণে ও সম্মানে ১মিনিট উপস্থিত সকলে দাঁড়িয়ে নিরবতা কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস.এম সুজা উদ্দিন। তিনি বলেন, “মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করাই বে অব বেঙ্গল বেসিনে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক লক্ষ্য। প্রতিটি শ্রমিক, কৃষক, মজুর যেনো স্বীয় পরিচয়ে তার মৌলিক অধিকার পায়। জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যারা আসবেন তারা যিনি ১নাম্বারে থাকা ব্যক্তি যেমন; ১০০নাম্বারে থাকা ব্যক্তির মর্যাদাও তেমন। এখানে কোনো বৈষম্য রাখতে চাই না। ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মর্যাদাকে সমুন্নত রাখতে সংবিধানের পরিবর্তন চায়। এটাই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি”। সবমিলিয়ে অধিকার প্রতিষ্ঠায় পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে কাজ করতে চায় জাতীয় নাগরিক কমিটি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জানাকের কক্সবাজার সদর প্রতিনিধি সদস্য শহিদ আহসান হাবিবের মা হাসিনা বেগম। তিনি- খুনীদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকারের প্রতি জোর আহবান জানান।
সভায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন জানাকের কক্সবাজারের সংগঠক মুহাম্মদ ওমর ফারুক ও জেলা সংগঠক খালিদ বিন সাঈদ।
এছাড়া বক্তব্য রাখেন সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামশুল আলম সাঈদী, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দীন, জেসমিন জান্নাত, আবদুল্লাহ আল ফাহিম, মুহাম্মদ রায়হান (শহিদ আহসান হাবিবের ভাই), ফখরুল ইসলাম আশিক, মুজাহিদুল ইসলাম, সাইফ উদ্দিন সোহাগ প্রমুখ। এসময় চকরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাহাত্তরের কর্তৃত্ববাদী শাসন কাঠামো বাতিল না করে কোন সংস্কারই টেকসই হবে না। তাই মা, মাটি ও মানুষের মুক্তির কথা বলতে জাতীয় নাগরিক কমিটি দেশজুড়ে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net