1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি পরিচালনায়  কার্যক্রমে কেউ বাঁধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি পরিচালনায়  কার্যক্রমে কেউ বাঁধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার

রাউজান প্রতিনিধি

চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির সৃষ্ট উত্তেজনার মাঝেও সমিতির রাউজান অফিস কার্যক্রম চলমান রেখেছে। ২৫ জানুয়ারি রবিবার দুপুরে মালিক সমিতির জলিল নগর বাস ষ্টেশনস্থ অফিস পরিদর্শন করে দেখা যায়,

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা অফিস করছেন। সকাল ১০ টারদিকে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি রাউজান অফিসে আসেন। ১১টার দিকে তিনি চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির জরুরি কাজে রয়েছেন বলে অফিস সূত্রে জানা যায়। তবে রাউজান অফিসের কর্মচারীরা প্রতিদিনের ন্যায় সড়ক পরিচালনার দায়িত্ব পালন করছেন। রাঙামাটি থেকে ছেড়ে আসা দুর পাল্লার গাড়ী গুলো চেকিং করছেন একজন। একই সাথে ঢাকা ও অন্যান্য অঞ্চল গামী বাস ও মিনিবাস নিরাপদে চলাচল করতে দেখা গেছে। সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ২৪ জানুয়ারি সকালে মালিক সমিতির সমন্বয়ক পরিচয়ে বহিরাগত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সমিতির কার্যালয় দখলের চেষ্টা করে। আমরা তাদের প্রতিহত করে পুলিশ প্রশাসনকে অবহিত করি। চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি মুঠোফোনে বলেন, চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সকল সদস্যরা সড়ক পরিবহণ ব্যবসায়ী। যাত্রী সেবা নিশ্চিত করতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এ সমিতি পরিচালনায় ও সড়কের লাইন কার্যক্রমে কেউ বাঁধা দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net