1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার

মোঃ সাইফুল্লাহ;

মাগুরায় শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর – লুটপাটের প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার দুপুরে রাধানগর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেছে বি এন পি ।

সম্মেলনে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মণ্ডল।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মশিয়ার চেয়ারম্যানে ডান হাত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগেরকর্মী নজরুল মেম্বার ও সাকুর মেম্বারের সহযোগিতায় কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় পত ১৫ জানুয়ারী বুধবার ভাংচুর ও লুটপাট করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মামলা হয়েছে, হামলা হয়েছে, বাড়িতে ঘুমাতে পারেনি সেখানে এই খন্দকার আব্বাসউদ্দীনের নামে একটি মামলাও নেই। তিনি মশিয়ার চেয়ারম্যানের সাথে শ্রীপুর সাবরেজিষ্ট্রি অফিসের তার দলিল লেখার অফিসে বসে বিএনপি নেতা কর্মীদের নামের তালিকা তৈরি করতেন তাদের ব্যাপক মারা হতো, এখনও অনেকে পঙ্গু হয়ে আছে। এই গ্রুপটি এখনো বিএনপির ত্যাগি নেতাকর্মীদের নামে মামলা করছেন। কয়েকদিন আগেও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকসহ ১৭ জন নেতাকর্মীর নামে সাভার থানায় মামলা দিয়েছে। দুই দুইবার চেয়াম্যানের প্রার্থী হয়ে জামানত হারানো জনবিচ্ছিন্ন খন্দকার আব্বাসউদ্দীন পুরো উপজেলার প্রতিটি গ্রামকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। তার সে আশা কখনো পূরণ হবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা, ১৮.০১.২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net