1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও'র মহি উদ্দীন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

শিক্ষা ও নৈতিকতা প্রসারে অসামান্য অবদান রাখা ও দীর্ঘ ১০ বছর এই মহান পেশায় নিজেকে আত্মনিয়োগ করায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হাফেজ মাওলানা মহি উদ্দীনকে আজীবন সম্মাননা দিয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী ট্রাই লিংগুয়াল শিক্ষা প্রতিষ্ঠান পীস স্কুল এন্ড কলেজ পরিবার।

গত বৃহস্পতিবার রাতে শিক্ষাঙ্গনে অনুষ্ঠিত ফ্যামিলি লাইট প্রোগ্রামে এই সম্মাননা প্রদান করেন পীস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজুর রহমান, আইআইইউসি ট্রাষ্টি মেম্বার ও ভাইস চেয়ারম্যান আনোয়ার ছিদ্দিক চৌধুরী,সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী,পরিচালনা পর্ষদ সদস্য আব্দুল মতিন চৌধুরী,মোহাম্মদ শোয়াইব চৌধুরী,আক্তার হোসাইন,নুর উদ্দীন,আশফাকুর রহমান ও অধ্যক্ষ তোফায়েল আজম সহ কমিটির সকল সদস্য,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,কর্মকর্তা-কর্মচারি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাঁহাশিয়াখালী গ্রাম থেকে উঠে আসা হাফেজ মাওলানা মহি উদ্দীন উপজেলার ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা আলিম শেষ করেন।

সর্বশেষ চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিস থেকে মাস্টার্স ও দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে কামিলে সর্বোচ্চ ফলাফল অর্জনের মধ্যদিয়ে শিক্ষাজীবনের সমাপ্তি করেন।

চাকরি জীবনে পীস স্কুল এন্ড কলেজে শিক্ষক হিসেবে দীর্ঘ ১০ বছর সুনামের সাথে পাঠদান করেন।
বর্তমানে তিনি চট্রগ্রামের প্রথম ও একমাত্র ISO-15189 অ্যাক্রেডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ারে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

আজীবন সম্মাননা পেয়ে তিনি মহান আল্লাহ তা আলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তার এই সফলতা অর্জনে বিশেষ কৃতজ্ঞতা জানান মা দিলখুশা বেগম,বাবা মমতাজ আহমেদ ও বড় ভাই জসিম উদ্দিনকে। একই সাথে সহধর্মিণী মর্জিনা আক্তার, ছোট ভাই জুবাইর উদ্দিন,তামজিদুল ইসলাম, ইমরানুল ইসলাম শাওনসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সম্মাননা প্রদান করায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান মহিউদ্দিন।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net