1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার

কে এম ইউসুফ, হাটহাজারী ::

চট্টগ্রামের হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হাটহাজারী বাসস্ট্যান্ডস্থ একটি রেস্তোঁরায় সংগঠনের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দীনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান এবং সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাকিল শুভেচ্ছা বক্তব্যে হাটহাজারীর তরুণ ১১০ ব্যবসায়ী নিয়ে গঠিত এই সংগঠন গঠনে অধিক ভূমিকা রাখার জন্যে সভাপতি সাব্বির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম চৌধুরী, সহ-সভাপতি এস এম ছোহাইলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অর্থ সম্পাদক সাইফুল ইসলাম (রনি) ও সহ অর্থ সম্পাদক মাহফুজ উপস্থিত সকল সদস্যদেরকে সংগঠনের আর্থিক হিসাব বিবরণী পৌঁছে দেন। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম চৌধুরী, সহ সভাপতি এস এম ছোহাইল, ও সহ-সভাপতি ডা. ছালামত উল্লাহ্ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল (তাসিফ)। সদস্যদের মধ্যে মুফতি জানে আলম, হাফেজ ইয়াসিন, ইঞ্জিনিয়ার শাওন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ খসরু, আবদুর রহিম, সাদ্দাম হোসেন, জামশেদ আলম নিজেদের অভিমত ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কার্যকরী পরিষদের সম্পাদকগণ সকল সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড ও শেয়ার মালিকানা সনদ তুলে দেন।

সহ সভাপতি ডা. মোঃ ছালামত উল্লাহ সুমন বলেন- এই সংগঠনের মূল ভিত্তি হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা।  সংগঠনের দায়িত্বশীলগণ জবাবদিহিতার ব্যাপারে অত্যন্ত সজাগ। ২০২৭ সালের মধ্যে হাটহাজারী একতা ব্যাবসায়ী সংগঠনকে সর্বউচ্চ লেবেলে নিয়ে যাবেন” উল্লেখ করেন ছালামত উল্লাহ্ সুমন।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ বলেন- ‘সংগঠনের অর্থ বিনিয়োগ করে সম্পূর্ণ হালাল পন্থায় অর্থ উপার্জন করা হবে। কার্যকরী পরিষদের সাথে যোগসাজশ করে কোনভাবে অর্থ তসরুফ করার সুযোগ কাউকে দেওয়া হবেনা। মুফতি জানে আলম সংগঠনের সফলতা কামনা, সদস্য ও তাদের পরিবারবর্গের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন। ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয় এবং তা একে অপরকে খাইয়ে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net