1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করবে এনআরবিসি ব্যাংক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

কুবিতে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করবে এনআরবিসি ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫১ বার

কুবি প্রতিনিধি,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক গাইড লাইন প্রোগ্রামের আয়োজন করবে এনআরবিসি ব্যাংক। আগামীকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজন করা হবে।

এনআরবিসি ব্যাংক দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক। তারা স্টুডেন্ট অ্যাকাউন্টে বিভিন্ন সুবিধা প্রদান করে। যেমন-এক ডেবিট কার্ডে বিভিন্ন মুদ্রায় লেনদেন। এতে কোনো সার্ভিস চার্জ/ফি নেই।

সঞ্চয়ী হিসাবে নিয়মিত সুদের হার থেকে এক শতাংশ বেশি হারে সুদ প্রদান করা হয়ে থাকে। শিক্ষার্থীরা ক্ষুদ্রঋণের সুবিধা দেওয়া হয়ে থাকে।
এছাড়াও ১০০ টাকা দিয়েই একাউন্ট খোলা যাবে।
শিক্ষার্থীর মাসিক খরচের জন্য পরিবার/অভিভাবক প্রদত্ত অর্থ এই অ্যাকাউন্টে জমা করা যাবে।

ক্যারিয়ার প্রোগ্রামের বিষয়ে সিলেট জোন ও কুমিল্লা এরিয়ার হেড কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য থাকে উচ্চশিক্ষা লাভ । উচ্চ শিক্ষার জন্য অর্থের প্রয়োজন। এই অর্থের বিষয়ে এনআরবিসি ব্যাংক শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকি।

তিনি আরও বলেন,এনআরবিসি ব্যাংক জনগণের ব্যাংক। আমরা শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণের সুযোগ দিচ্ছি। আবার কেউ যদি উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে আমাদের ঋণের সুবিধা আছে। আপনারা যে সেক্টরে আপনাদের ক্যারিয়ার সাজাতে চান এনআরবিসি ব্যাংক সবসময় আপনাদের পাশে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net