1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের হরতাল বিরোধী র‍্যালী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের হরতাল বিরোধী র‍্যালী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৩ বার

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জে আজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে বিশাল মোটর র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি এস. আলম রাজীবের জামতলাস্থ বাসভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে নিতাইগঞ্জ সিটি কর্পোরেশন চত্বর ঘুরে বালুরমাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।

বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সভাপতি এস. আলম সাইদুল, সাবেক ছাত্রদল নেতা হানিফ নাঈম নিপুন, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, সদস্য সচিব সায়েম মোহাম্মদ, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদস্য সচিব মোঃ সিয়াম, ফতুল্লা থানা কমিটির আহবায়ক মোঃ স্বপন, ১১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, ১৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ রিফাত চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ মেহেদী সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রদল, যুবদল, জাসাস ও সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

এস. আলম রাজীব র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী সন্ত্রাস এবং সন্ত্রাসী শামীম ওসমানের দালালদেরকে কোনো ভাবে নারায়ণগঞ্জের মাটিতে ছাড় দেওয়া হবে না। কতিপয় বিএনপি নামধারী নেতাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে সোজা হয়ে যান, ওসমানদের দোসরদের পুনঃবাসন করার কোনো নগ্ন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে জুলাই বিপ্লবের হত্যা ও হামলার মামলায় অভিযুক্ত আসামীদেরকে সুষ্ঠু তদন্তপূর্বক অবিলম্বে গ্রেফতার করুন, অন্যথায় তারা অবিরত দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার পায়তারা চালাতেই থাকবে এবং এর দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net