1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার প্রাক্তন এপিএস আব্দুল মতিন খান সচিব পদমর্যাদা পাওয়ায় সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

খালেদা জিয়ার প্রাক্তন এপিএস আব্দুল মতিন খান সচিব পদমর্যাদা পাওয়ায় সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬৩ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার কৃতিসন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান সচিব পদমর্যাদা (গ্রেড-১) পদে পদোন্নতি পাওয়ায় তার অনুসারীরা সংবর্ধনা দিয়েছে।

রবিবার সন্ধ্যায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজারস্থ ডিংডং রেষ্টুরেন্টে এই সংবর্ধনা দেয় কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) ও তিতাস উপজেলার সর্বস্তরের জনগন।

এসময় উপস্থিত ছিলেন, এমদাদুল হক ফুল মিয়া, মনির হোসেন ভূঁইয়া, রফিকুল ইসলাম, আদিলুর রহমান আদিল, রুবেল মেম্বার, করিম সওদাগর, আনোয়ার হোসেন আনু, মো. জুয়েল মোল্লা, মহসিন বেপারী, শফিকুল ইসলাম, মোহাম্মদ রানা, ফারুক, সাইদুল ইসলাম বাবুল, ইমরান, শাহজালাল, যুব নেতা রুবেল আহমেদ খান ও জুয়েল খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আব্দুল মতিন খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পদ থেকে অবসর গ্রহন করেন, সরকার পতনের পর অন্তবর্তীকালিন সরকার গত রবিবার (৯ ফেব্রুয়ারী) তাকে সচিব পদমর্যাদা (গ্রেড-১) পদন্নোতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছেন। এসময় ইঞ্জি. এম এ মতিন খান বলেন, বিগত স্বৈরাচারী সরকার আমার উপর অবিচার করেছেন, দীর্ঘদিন আমাকে ওএসডি করে রেখেছিলেন এবং আমাকে পদন্নোতি না দিয়ে উপ-সচিব পদ থেকেই আমাকে অবসর নিতে হয়েছে। অন্তবর্তীকালীন সরকার আমাকে যথাযথ মূল্যায়ন করে সচিব পদমর্যাদা দিয়ে পদন্নোতি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অন্তবর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net