1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে আওয়ামী দোসরদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

গোদাগাড়ীতে আওয়ামী দোসরদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রক্তে ভেজা বাংলায়, খুনি হাসিনা ও তার দোসরের ঠাই নাই, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে জাতীয়তাবাদি দল বিএনপি গোদাগাড়ী পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাইংপাড়া গোল চত্বরে এসে শেষ হয়।

৭ ফেব্রুয়ারী ( শুক্রবার ) বিকেল ৪ টায় মিছিল শেষে উপজেলার ডাইংপাড়া মোড়ে সমাবেশ করে দলটি।
এতে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলনসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে দেশব্যাপী যে গনহত্যা চালিয়েছে আমরা তার তিব্র প্রতিবাদ জানায়। এই বাংলার মাটিতে খুনিদের কোন প্রকার ষড়যন্ত্র সহ্য করা হবে না। গণহত্যাকারী হাসিনা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। যতদিন পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হবে, ততদিন দেশের জনগণ তাকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net