1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও জেলার জয়লাভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

“জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও জেলার জয়লাভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫” এর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও জেলা বিএনপি দল ৪-০ গোলে জয়লাভ করে।


খেলা উপভোগ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৫ এর আহবায়ক সৈয়দ মমিনুল হক বাবু, জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সাবেক কৃতী খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্ব মো: ফারুক হোসেন, মাসুদ রানা, সাবেক জাতীয় দলের খেলোয়াড় আরাফাত রনি, ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হোসেন জুলু, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ অগনিত দর্শক-সমর্থক।
খেলায় ঠাকুরগাঁও জেলা বিএনপি টিম ৪-০ গোলের বিশাল ব্যাবধানে সৈয়দপুর জেলা বিএনপি টিমকে পরাজিত করে সেমিফাইনাল কনফার্ম করে। দলের হয়ে ৩টি গোল করে বিদেশী খেলোয়াড় ন্যানি ও অপর গোলটি করেন ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য স্ট্রাইকার ফারহান মারুফ। উল্লেখ্য, টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি জেলা অংশগ্রহন করছে। টিমগুলো হলো দিনাজপুর জেলা বিএনপি দল, পঞ্চগড় জেলা বিএনপি দল, ঠাকুরগাঁও জেলা বিএনপি, সৈয়দপুর জেলা বিএনপি, লালমনিরহাট জেলা বিএনপি, কুড়িগ্রাম জেলা বিএনপি, গাইবান্ধা জেলা বিএনপি ও রংপুর জেলা বিএনপি দল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net