1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়- সিআইডি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ে শিক্ষিকা মিলি চক্রবর্তী হত্যার ৩ বছর পর ৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি । আসামিরা হলেন– নিহতের স্বামী সোনা মিয়া, ছেলে রাহুল রায় অর্ক, ভাতিজা মানিক মিয়া ও আমিনুল হক সোহাগ । সম্প্রতি গত ২০ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিআইডির এ,এস,পি সুমিত চৌধুরী। সিআইডির এই কর্মকর্তা জানান, মিলি হত্যাকাণ্ড শুরু থেকেই আত্মহত্যা বলার চেষ্টা করা হচ্ছিলো। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা বললেও তারা মামলা করেনি। পরে পুলিশ মামলা করে। পুলিশ তদন্তভার সিআইডির কাছে দেয়। সিআইডি মামলাটি পুনরায় তদন্ত করে।
এই কর্মকর্তা আরও জানান, মূলত চার্জশিটের আসামি আমিনুল ইসলাম সোহাগের সঙ্গে মিলি চক্রবর্তীর পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ার পর মিলির পরিবারে ঝামেলার সৃষ্টি হয় । এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয় । শুধু তাই নয়, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন থেকে পাওয়া যায় নির্যাতনের পর তিনি অসুস্থ হলে তাকে আত্মহত্যা বলার চেষ্টা করা হয়। জীবন্ত অবস্থায় তাকে পোড়ানোর চেষ্টা করা হয় যাতে সহজে এটিকে আত্মহত্যা বলা যায় ।
এ হত্যা মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডির ইন্সপেক্টর আব্দুর রাজ্জাকের কাছে । ভিসেরা প্রতিবেদনের বরাতে গণমাধ্যমকে এই কর্মকর্তা নিশ্চিত করেন শিক্ষিকা মিলিকে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ২জনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । পরে তাদের গ্রেফতার দেখায় সিআইডি। তারা হলেন মিলি চক্রবর্তীর ছেলে অর্ক রায় রাহুল ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগ। পরে গ্রেফতার করা হয়েছে মিলি চক্রবর্তীর স্বামী সোনা মিয়া এবং মানিক নামের এক ব্যক্তিকে। তবে আসামিরা এখন জামিনে আছেন।
সিআইডির এএসপি সুমিত চৌধুরী বলেন, মামলাটি তদন্ত করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কারণ পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি বরং এটিকে আত্মহত্যা বলা হয়েছে। এমন একটি মামলা শেষ পর্যন্ত তদন্ত করতে পেরে আমাদের ভালো লাগছে। আশা করি আদালতের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত হবে। ২০২১ সালের ৮ জুলাই সকালে শহরের কালিবাড়ী এলাকার মোহাম্মদ আলী সড়কের পাশে তাঁতীপাড়ার নিজ বাসার পাশ থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net