1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল প্রত্যাহার ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল প্রত্যাহার !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে হরতাল পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা। সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় এ হরতাল প্রত্যাহার করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে সম্মেলন স্থগিতের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি শুক্রবার রাতে অনির্দিষ্টকালের হরতাল ডাকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি। এরই জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। ১ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net