1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দু'টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮২ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরী দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে মাগুরা সেনা ক্যাম্প। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গরুর হাটের পাশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।

এ সময় পাইপগান দু’টির পাশাপাশি ১ টি পাইপগানের অতিরিক্ত ব্যারেল, দুই টলি অবৈধ কাঠ, ২টি গাছ কাটা করাত, ১টি কুড়াল, ৪টি গাছ কাটা দা ও ৪টি রিং রেঞ্জ উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরা সেনা ক্যাম্পে অভিযোগ যায় যে, উপজেলার সারঙ্গদিয়া গরুর হাটের পাশের সরকারি জমিতে রাতের আঁধারে ২০ থেকে ২৫ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটছে। খবর পেয়ে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের রাতের টহল ও শ্রীপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আততায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেশীয় পাইপগানসহ সকল সরঞ্জামাদি শ্রীপুর থানা হেফাজতে রয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২১/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net