ঢাকা   ০১:৪১:৩২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে এলাকাবাসীর সন্তোষ প্রকাশ দীর্ঘ প্রায় ৫০ পর মাস্টার ড্রেনের কাজ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৫৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও পৌর শহরের আমতলী মোড় থেকে টিকাপাড়া সিএম স্কুলের পূর্ব পর্যন্ত মাস্টার ড্রেনের কাজ শুরু হয়েছে। এতে করে ঘোষপাড়া, হলপাড়া, জমিদারপাড়া, টিকাপাড়াসহ আশ পাশের এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। জানা যায়, শহরের টিকাপাড়া সি,এম স্কুলের পেছন থেকে আমতলী মোড় পর্যন্ত ড্রেনটি দীর্ঘ প্রায় ৪০-৫০ বছর যাবত খুবই সংকীর্ণ ও খারাপ অবস্থায় ছিল। ফলে এতদিন সামান্য বৃষ্টির পানিতেই আমতলী মোড় থেকে টিকাপাড়া পর্যন্ত ঠিকমত পানি নিস্কাসন না হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হতো। মাঝে মধ্যে মূল সড়কে দীর্ঘসময় ধরে জলাবদ্ধতা লেগেই থাকতো। এ অবস্থায় অত্র এলাকাবাসীর দীর্ঘদিন দাবি ছিল আমতলী মোড় থেকে টিকাপাড়া পর্যন্ত প্রস্বস্ত বা বড় করে মাস্টার ড্রেন নির্মাণের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতিমধ্যে উল্লেখিত অংশের মাস্টার ড্রেনের কাজ শুরু হয়েছে। টিকাপাড়া সি,এম স্কুলের পেছন থেকে শুরু হয়ে সার্প অফিসের সামনে পর্যন্ত ওয়াল এবং টপিক নির্মানের কাজ চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে উপস্থিত থেকে কাজের মান তদারকি করতে দেখা যায়। ড্রেন নির্মাণের অংশের পাশেই জানসাধারণের বাড়িঘর থাকায় কিছুটা সমস্যা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধারণের ক্ষয়ক্ষতি ব্যতিরেকেই ড্রেনের নির্মাণ কাজ চলছে বলে দেখা যায়। টিকাপাড়া মহল্লার বাসিন্দা মো: আব্দুর রহমান খাঁন বলেন, আমতলী থেকে টিাকপাড়া সিএম স্কুলের পেছন পর্যন্ত রাস্তাটি অনেক ব্যস্ততম রাস্তা। এ পাশ দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। ফলে কিছুদিন থেকে রাস্তাটি বন্ধ থাকায় জনদুর্ভোগের সৃষ্টি হলে আমরা এলাকাবাসী দিনে-রাতে কাজটি সম্পন্ন করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেরর নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছি।
স্থানীয় বাসিন্দা মো: হাসান আলী বলেন, আমরা দেখতে পাই ড্রেনটি বিভিন্ন অংশে জনসাধারণের বাড়ির পানি বন্ধ করে কষ্ট করেই কাজ চালানো হচ্ছে। পানি অপর পার্শ্বে ভর্তি হয়ে মাঝে মধ্যে কাজের ক্ষতি হতেই দেখা যায়। সে কারনে আমরা ঠিকাদারদের অনুরোধ করেছি কাজটি দিনে ও প্রয়োজনে রাতেও অর্থাৎ তড়িৎ গতিতে করার জন্য অনুরোধ করেছি। আমরা প্রতিনিয়ত কাজের মান যাচাইয়ের জন্য উপস্থিত থাকছি। সর্বোপরী আমতলী মোড় থেকে টিকাপাড়া সিএম স্কুলের পেছন পর্যন্ত মাস্টার ড্রেন নির্মাণের কাজটি দ্রুত সম্পন্ন করে রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকার বাসিন্দাসহ সাধারণ মানুষজন। উল্লেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করছে এমএসআই.টিএসসি.এমএনপি (জেভি) নামক প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি