ঢাকা   ০৯:১৩:৫১ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে তিতাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৯৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কুমিল্লার তিতাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার সকাল ১১ টায় তিতাস উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলার বাতাকান্দি বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হোমনা টু গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলার আহ্বায়ক আসরাফ অভিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, সদস্য সচিব আবু সাঈদ সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফরহাদ ভূঁইয়া পিয়াস ও মূখ্য সংগঠক সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ধর্ষকের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বলেন, মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা বিচারের নামে আর নাটক দেখতে চাই না।

মো: জুয়েল রানা
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি