1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে দুটি অবৈধ ইটভাটা  গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

নবীগঞ্জে দুটি অবৈধ ইটভাটা  গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩২৬ বার

হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস নামের ইটভাটা দুটিকে ধ্বংস করা হয়।

এ সময় ইটভাটাগুলোতে থাকা বিপুল পরিমাণ কাঁচা ইটও নষ্ট করা হয়।হবিগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ইতোমধ্যে ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে।এর আগে, পরিবেশ অধিদপ্তর থেকে জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়ে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস বন্ধের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বাহুবল উপজেলার নিউ রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। সোমবার (১০ মার্চ) এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করে প্রশাসন।অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন, “পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।”জেলা প্রশাসনের এই কঠোর অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে যাতে নতুন করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করতে না পারে, সে বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

তারিখ ১১/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net