1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে অস্বচ্ছল পরিবারকে ঘর উপহার দিলো জামায়াত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে অস্বচ্ছল পরিবারকে ঘর উপহার দিলো জামায়াত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২২৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের ইউনুছ মিয়ার পরিবারকে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের মানবিক দায়িত্ব পালন করেছে এবং একটি অস্বচ্ছল পরিবারের জন্য সুরক্ষিত আশ্রয়ের ব্যবস্থা করেছে। জামায়াতের এ উদ্যোগটি বেশ প্রশংসা কুড়িয়েছে স্থানীয় সচেতন মহলের। সুবিধাভোগি পরিবারের পক্ষ থেকে জামায়াতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামে সুবিধাভোগীর বাড়ীতে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ উদ্যোগের ফলে অসহায় ইউনুছ মিয়ার পরিবার একটি নতুন আশ্রয়স্থল পেয়েছে। যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বেশ সহায়ক ভ‚মিকা পালন করবে। জামায়াতে ইসলামী’র এই কার্যক্রম সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে। যারফলে মানবিক সহায়তা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net