1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’র আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শ্রীপুরে মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’র আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৭৮ বার

শ্রীপুর পৌর প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারী ও শিশুদের উন্নয়ন,উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তৈরী নতুন প্লাটফর্ম মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আত্মপ্রকাশ।

আজ বুধবার(২৬মার্চ) ২০২৫ সকাল ১১ টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড ভাংনাহাটি গ্রামে মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের ৩১ সদস্য কমিটি ও নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম মোমো’র সভাপতিত্বে একঝাঁক উদ্যোমী নারীদের নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ঐতিহাসিক মুহুর্তে শুভ সূচনা করা হয়। দোয়া ও মুনাজাত এর মধ্য দিয়ে সংঘটনটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন।

মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মানবাধিকার কমিশন, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাহীন আহমেদ মোমতাজী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং বিশিষ্ট ব্যাংকার, ৩৬০ গ্রীণ সার্কেল এর চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান খান দীপন, মোসাম্মৎ ফাতেমা আখতার খাতুন, মরিয়ম আক্তার, ফিরোজা সহ প্রমুখ।

সভায় আগামী দুই বছরের জন্য মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের কমিটি ঘোষনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা।
মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক পীরজাদা এস এম রুহুল আমিন এবং এ্যাড: নাহিন আহমেদ মোমতাজীকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।এছাড়া সভাপতি এস এম মোমো, সহ-সভাপতি মোসাম্মৎ ফাতেমা আখতার খাতুন, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফছা, কোষাধ্যক্ষ ফিরোজা, সদস্য মোসাঃ রায়হানা আখতার, উম্মে কুলসুম, নাঈমা আক্তার স্মৃতি, শাহনাজ পারভীন, মাহমুদা আক্তার, মরিয়ম বেগম।
অনুষ্ঠানে এস এম মোমো কে নারী উদ্যোক্তা ও সফল সংগঠক হিসেবে স্বাধীনতা স্মারক সম্মাননা, সার্টিফিকেট ও উত্তরীয় পরিয়ে দেন পীরজাদা এস এম রুহুল আমিন।

সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আল হারামাইন ইফয্ মাদ্রাসার কোরআনের পাখিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনের সফলতার জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে সেহরির ব্যবস্থা করা হয়। এসময় নেতৃবৃন্দ মম’স এগ্রোর বিভিন্ন কর্মসূচি ঘুরে ঘুরে দেখেন, গবাদী পশু পালন, ধান চাষ, মৎস্য চাষসহ নানা কৃষি কর্মসূচির মধ্য দিয়ে মম’স এগ্রো এগিয়ে যাচ্ছে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। মম’স এগ্রো’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী এস এম মোমো বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আত্মপ্রকাশ করতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net