1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ৯ মার্চ রোববার তাকে আদালতে নেওয়া হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় ছাত্র-জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মারপিট করে। পরে পুলিশ তাকে করা পাহারায় জেলহাজতে নিয়ে যায়।

ঘটনার দিনই ঐ শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শিক্ষক মোজাম্মেল হক মানিককে আসামী করে ভুল্লী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন ৮ মার্চ শনিবার তার শিশু কন্যা বিদ্যালয়ে মানিকের কাছে অন্যান্য শিক্ষার্থীদের সাথে প্রাইভেট পড়তে যায়। মানিক অন্যান্য শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিলেও গেলেও ঐ শিক্ষার্থীকে একা থাকতে বলেন। পরে কৌশলে ঐ শিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষন করেন।

ঐ শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সকলকে বিষয়টি জানালে তাৎক্ষনিক তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনার জেরে ৯ মার্চ রোববার ধর্ষণ ও নীপিড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁও সহ ছাত্র-জনতা পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে বিক্ষোভ প্রদর্শন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে এ ঘটানায় দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস প্রদান করেন। ঐ দিন ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বর বিকেল পর্যন্ত ছাত্র-জনতা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন

স্লোগান দিতে থাকে। যৌথবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করে। উল্লেখ্য, গত ৮ মার্চ শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ঐ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net