1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মিলন হত্যার ঘটনায় গ্রেফতারকৃদের ৩ দিনের রিমান্ড - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যার ঘটনায় গ্রেফতারকৃদের ৩ দিনের রিমান্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৯০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে অনলাইন প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর পলিটেকনিক শিার্থী মিলন হোসেনের (২৩) এর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ৩ জনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২০ মার্চ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার রায় তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সেজান আলী (২৫), তার মা শিউলি বেগম, একই উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মুরাদ ওরফে নাসিম (২৫) ও সেজানের ভাগ্নি ঠাকুরগাঁও পৌরশহরের তেলিপাড়া মহল্লার রত্না আক্তার ইভা (১৯)। এর মধ্যে সেজানের মা শিউলি বেগমেরও রিমান্ড আবেদন করা হবে বলে জানায় ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, ‘শেষ বিকেলের গল্প’ নামে একটি ভুয়া নারী ফেসবুক আইডি খুলে মিলনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলত হত্যাকারীরা। একপর্যায়ে মিলনের সঙ্গে ওই নারীর দেখা করার তারিখ নির্ধারণ হয়। গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে লিচুবাগানের ভেতরে প্রেমিকার (ইভা) সঙ্গে দেখা করতে যান মিলন। এ সময় পেছন দিক থেকে সেজান আলী ও মুরাদ তাকে ঝাপটে ধরে। পরে মিলন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর মিলনের লাশ সেজানের বাড়িতে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির পরিত্যক্ত সেফটি ট্যাংকে ফেলে মাটি চাপা দেয়। পরে অপরাধীরা মিলনের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপনও আদায় করে। গত ৫ মার্চ নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন মিলনের বাবা পাঞ্জাব আলী। এর পর গত ১৯ মার্চ অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি মামলা দয়ের করে মিলনের পিতা পাঞ্জাব আলী। মামলাটি তাৎক্ষনিকভাবে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবশেষে ২০ মার্চ ভোরে সেজানের বাড়ির সেফটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net