1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৪ বার

সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপুরদী এলাকায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আমির হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার টিপুরদী এলাকার মুজিবুর রহমানের সাথে পার্শ্ববর্তী মিছির আলীর জমি সংক্রন্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল মিছির আলী বাড়ির ময়লা নিষ্কাষনের জন্য পাইপ বসানোর সময় বাধা দেয়। এক পর্যায়ে মুজিবুর রহমান, শামীম, নাসির ও মাহি আক্তার অকথ্য ভাষায় গালমন্দ করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটায় সজ্জিত হয়ে মিছির আলী, আমেলা আক্তার আমির হোসেনের উপর হামলা করে। হামলায় তারা আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর আহত আমির হোসেন বাদি হয়ে ৫ জনকে আসামী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সম্পত্তি তারা দখল করে আছে। আমাদের সম্পত্তির ওপর দিয়ে ময়লার পাইপ বসানো বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net