1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩১৬ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)ূূূশ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী আলমগীর মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলমগীর মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের আস্তফা মিয়ার পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর মিয়া নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিলেন। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল এবং বিভিন্ন জায়গায় তার অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য পায়নি। তবে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্সসহ উমরপুর এলাকার দিকে অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেফতার করেন।এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ মিত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
নবীগঞ্জ( হবিগঞ্জ)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net