1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবীতে ঈদগাঁওয়ে মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবীতে ঈদগাঁওয়ে মানববন্ধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক ৬ লেনে উন্নীত করার  দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

শনিবার  (৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস ষ্টেশনে  উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর সলিম উল্লাহ জিহাদী।

শ্রমিক কল্যান ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোঃ শাহজাহানের  সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন,  সাংগঠনিক সম্পাদক অধ্যাপক  মমতাজ উদ্দীন আহমদ মহসিন, সাবেক সভাপতি কামাল পাশা, ইমাম সমিতি ঈদগাঁও উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। এ সময়  উপজেলার শহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে  সলিম উল্লাহ জিহাদি বলেন, ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় ২৫জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না । তিনি অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করার দাবি জানান।
৫/৪/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net