1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আগামী ২৩ এপ্রিল বুধবার সকল আসামিদের উপস্থিতিতে চার্জ শুনানির দিন ধার্য করেছেন আদালত ।

২০ এপ্রিল রোববার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম জাহিদ হাসানের আদালতে মামলার সকল আসামিদের উপস্থিতিতে শুনানির পর আদালত চার্জশিট গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিদেরকে জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এরই মধ্যে বিচারক এ মামলাটি আমলে নিয়েছেন। আদালত আগামী ২৩ এপ্রিল বুধবার এ মামলার চার্জ শুনানির দিন ধার্য করেছেন।

এই আইনজীবী আরও বলেন, আমরা আশা করছি চার্জ গঠনের পরে ১০ থেকে ১৫ কার্যদিবসের ভেতরে মাগুরাবাসীসহ সারা বাংলাদেশের মানুষ এ মামলার রায় দেখতে পারবে।

এর আগে গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলাউদ্দিন রাত ১০টার দিকে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিনের আদালতে মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে মামলার ৪ আসামিকেই অভিযুক্ত করা হয়।

চার্জশিটে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও নিহত শিশুর বোন জামাই সজিব শেখ ও তাঁর (সজিবের) ভাই রাতুল শেখকে খুন জখমের ভয়-ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়।

গত ১ মার্চ ২০২৫ শনিবার মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ বৃহস্পতিবারে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়।

এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/৪/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net