1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে বাইট্টা জাফরের দোসররা ফের সক্রিয় হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

খুটাখালীতে বাইট্টা জাফরের দোসররা ফের সক্রিয় হচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৩ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার)  প্রতিনিধি :

জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার দোসর বাইট্টা জাফরকে আগামীকাল রবিবার চকরিয়া আদলতে হাজির করা হচ্ছে। এমনতর খবরে উপজেলার খুটাখালী ইউনিয়নের বাইট্টা জাফরের সহযোগীরা কিছুদিন চুপ থাকলেও নানা কৌশলে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুচররা চকরিয়াকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করছে, তার সঙ্গে যুক্ত হয়েছে  আওয়ামী সুবিধাভোগী কিছু বামপন্থি গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে তাদের অপতৎপরতা দৃশ্যমান হওয়ায় নড়েচড়ে বসেছে চকরিয়া থানা পুলিশ। তবে স্থানীয়দের প্রশ্ন কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না। যার কারনে আওয়ামী দুর্বৃত্ত চক্রটি নামে-বেনামে ঢুকে পড়ছে মূল স্রোতের সঙ্গে।

এ নিয়ে জোর তাগিদ দিয়েছেন ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক নেতা ও খুটাখালীর ছাত্রসমাজ। তারা বলেছেন, এ বাংলায় ফ্যাসিস্টদের আর ঠাঁই হবে না। তারা পোশাক বা রং বদলে জনস্রোতের সঙ্গে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হবে।

সূত্র জানায়, বাইট্টা জাফরের ভাগিনা খুটাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল আজিম, তার চাচা যুবলীগের সহ সভাপতি মীর কাশেম, সৈনিকলীগ নেতা ইমাম শরীফ, তাদের দোসর হাসান ফারুক, ৭ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আজিম সিদ্দিকী, তার ভাই  আ’লীগ নেতা মাহমুদুল করিম, সাবেক মেম্বার যুবলীগ নেতা ওয়াশিম আকরাম, নাজিম উদ্দীন হেলালী,  যুবনেতা বাইট্টা জাফরের বাড়ির কামলা আবদু রশিদ পেঠান, ডানহাত খ্যাত আকতার কামাল, ৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারন সম্পাদক শামসুদ্দিন, যুবলীগ নেতা শাহ আলম, সুরত আলম ও নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম হোসেনের তৎপরতা ও তাদের পেছনে কারা ইন্ধন দিচ্ছে তা চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

খুটাখালী ইউনিয়ন সেচ্চাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেসি জানান, বিগত ২০০৯ সাল থেকে  রাজপথে জাফরের নেতৃত্বে চকরিয়ার ৮জন বিএনপি নেতাকে হত্যা করা হয়। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে জাফর আলম এ ঘটনা ধামাচাপা দেওয়ায় ভুক্তভোগির পরিবার মামলা করতে পারেনি। এ দিকে জাফর আলমকে রবিবার আদালতে হাজির করা হবে এমন খবরে খুটাখালীতে জাফর বাহিনী বড় ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছে।  ইউনিয়নের দাগী সন্ত্রাসীরা গোপন মিশন হাতে নিয়েছে বলে শুনা যাচ্ছে, এসব অপতৎপরতা রুখে দিতে আইন প্রয়োগকারি সংস্থার লোকজনের নিকট অনুরোধ জানাচ্ছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, নাশকতার নেপথ্যের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তাদের পেছন কারা কলকাঠি নাড়ছে, কারা মাঠে বাস্তবায়নে ছিল সেটিও খোঁজা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net