1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবযাত্রায় সৈয়দ রহুল আমিন স্মৃতি একাডেমি সেনবাগে শিক্ষা ক্ষেত্রে নব দ্বার উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

নবযাত্রায় সৈয়দ রহুল আমিন স্মৃতি একাডেমি সেনবাগে শিক্ষা ক্ষেত্রে নব দ্বার উন্মোচন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৮ বার

এ এইচ এম মহিউদ্দিন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি।১৯ মে সোমবার নতুন সাজে সজ্জিত একাডেমির নতুন ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার অর্জুনতলায় একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির চীফ এক্সিকিউটিভ অফিসার আবদুস ছাত্তারের সভাপতিত্বে ও সৌরভ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এফ গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা সৈয়দা সাজেদা রশীদ শেলী, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির প্রতিষ্ঠাতা আবদুল জব্বার, ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ৫ নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির নেতা মির্জা সোলাইমান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউসুফ মজুমদার। অনুষ্ঠানটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে একাডেমির আধুনিকীকরণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে লায়ন সৈয়দ হারুন বলেন “বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী নানা সুবিধার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। আজকের প্রজন্ম যেন দেশ ও জাতির আগামী দিনের কান্ডারী হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্ব দেবে সৈয়দ রুহুল আমীন স্মৃতি একাডেমি। কোন রকম আর্থিক সুবিধা লাভের জন্য এ প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এ ইউনিয়নের আপামর জনগণের আগামী প্রজন্মের জন্য শিক্ষা ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি তৈরি করে দেওয়ার মানসে আমার পরিবার এ প্রতিষ্ঠানটির স্বপ্ন লালন করেছে। ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কুল ড্রেস, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা, প্লে থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মক্তব শিক্ষার দারুণ সম্মিলন ঘটেছে এ নান্দনিক ক্যাম্পাসে। শিশুদের মানসিক বিকাশে রয়েছে কিডস এন্টারটেইনমেন্ট ও প্লে-জোন। অভিভাবকদের জন্য টিভি ও পত্রিকাসহ আরামদায়ক ওয়েটিং রুম। একাডেমিটি সম্পুর্নরুপে সিসিটিভি ক্যামেরায় নিয়ন্ত্রিত।

এছাড়া অন্যান্য বক্তারা বলেন, এই একাডেমি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক ও নৈতিক উন্নয়নের প্ল্যাটফর্ম। এখানে আধুনিক প্রযুক্তির পাশাপাশি নৈতিক শিক্ষারও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেনবাগের পাশাপাশি একটা সময় সারা দেশে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়বে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net