1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বিষপনে এক গৃহবধূর আত্নহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন

নবীগঞ্জে বিষপনে এক গৃহবধূর আত্নহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৬৯ বার

নবীগঞ্জ(হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কোনা বনগাঁও গ্রামে বিষপানে জয়গুন বিবি (৫০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে নিজ বসতঘরে বিষপান করেন জয়গুন বিবি। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই রিপন চন্দ্র দাশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন পিপিএম বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net