1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

সীতাকুণ্ডে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৫৪ বার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রদল নেতার নেতৃত্বে উপজেলা জামায়াতের সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার ও সেক্রেটারি আবদুল জব্বার ১০ মে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন, গত ৭ মে বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদোয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতাকুণ্ড উপজেলা জামায়াত নেতা শহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। গত ৯ মে শুক্রবার সেই ঘটনার প্রতিবাদে সীতাকুন্ড উপজেলা জামায়াত আয়োজিত সমাবেশে কামরুল হাসান রেদোয়ানের নেতৃত্বে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতে হামলা চালিয়ে গুলিবর্ষণ করতে থাকে। এতে উপজেলা জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আবদুস সালাম মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আরও কমপক্ষে ১২ জনকে গুরুতরভাবে আহত করেছে। সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় নির্বাচনের জামায়াত মনোনীতি এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ ৭-৮ জনকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ডেকে এনে তাদের উদ্ধার করা হয়েছে। আমরা এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে জাতি সবেমাত্র ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যাশায় দেশবাসী যখন রাজনীতিবিদদের দিকে তাকিয়ে আছে, তখন এই ধরনের পাশবিক সন্ত্রাসী হামলা জাতি কখনোই মেনে নিবে না। আর কোনো নতুন ফ্যাসিবাদের জন্ম হোক জাতি তা কিছুতেই বরদাশত করবে না। সীতাকুণ্ড উপজেলা জামায়াতের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা মনে করি এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় প্রমাণিত হয়, একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করতে হবে।

সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদোয়ানসহ সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net