1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৯ বার

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহার করা না হলে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে টানা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সোমবার রাজস্ব ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকবদার এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় সংগঠনের মহাসচিব সেহেলা সিদ্দিকাসহ এনবিআরের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেন তারা। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মসূচি পালন শেষে এ কর্মসূচি ঘোষণা করে পরিষদ।

এদিকে রোববার পাঁচ কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার বাতিলের দাবি জানিয়ে আগামীকাল থেকে ২৭ জুন পর্যন্ত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় ঐক্য পরিষদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net