1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক। বুধবার সকাল থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘নৌকা’ প্রতীক দেখা যাচ্ছে না।

এর আগে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নির্বাচনের প্রতীক তালিকায় নৌকা থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ঘোর আপত্তি জানিয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net