1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনী তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে ইসির কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

নির্বাচনী তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে ইসির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২০৫ বার

নির্বাচনী আইন, বিধি, প্রবিধি, নীতিমালা এবং ইলেক্টোরাল ইনকোয়ারি (নির্বাচনী তদন্ত) কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) ইসির উপসচিব (সংস্থাপন) মো: শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত (স্মারক নম্বর- ১৭,০০,০০০০,০০৯,০৬,০০৮.১৭-৫৯৩) প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে নির্বাচনী আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন, পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি সম্পাদন এবং ইলেক্টোরাল ইনকোয়ারি (তদন্ত) কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা হলো।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদকে এ কমিটির সভাপতি করা হয়েছে।

এছাড়া সাত সদস্য বিশিষ্ট এ কমিটিতে আছেন ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মুখ্যসচিব (আইন), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১), উপসচিব (নির্বাচন পরিচালনা-২) ও উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ)।

এছাড়া কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।

কমিটির কার্যপরিধি হবে আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন ও পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি।

আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসারসহ ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা/ম্যানুয়াল প্রস্তুত কার্যক্রম তদারকি ও সমন্বয়, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net