1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০৯ বার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. সফিকুর রহমান বলেছেন, ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে।

শনিবার (০৫ জুলাই) বিকেলে ফেনীতে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উক্ত রুকন সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া পরবর্তী নির্বাচনগুলোও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

জেলা জামায়াতের এ রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ডা. আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মোহাম্মদ শাহজাহান।

ফেনী জেলা আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফেনী- ২ আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, ফেনী- ১ আসনের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যাড. এস এম কামাল উদ্দিন ও ফেনী- ৩ আসনের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।

এরপর একই স্থানে জেলা জামায়াত আয়োজিত এক সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে ডা. সফিকুর রহমানের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net