1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়ীতে জুলাই শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর এতিমদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট!

সোনাইমুড়ীতে জুলাই শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর এতিমদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন 

একেএম মহিউদ্দিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে শহীদদের স্মরণে এক মানবিক ও অর্থবহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ যোহর স্থানীয় ফয়েজিয়া এতিমখানায় আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের মাঝে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। এসময় জুলাই শহীদের স্মরণে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুকরণীয়। তাদের স্মরণে আমাদের কর্তব্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সেই দায়িত্ববোধ থেকেই এতিম শিশুদের সঙ্গে এই দিনটি ভাগ করে নিতে উদ্যোগ নিয়েছে।

ফয়েজিয়া এতিমখানার শিক্ষার্থীরা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করে। তারা আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণ করে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির হানিফ মোল্লা, সেক্রেটারি আব্দুল্লাহ বাকের, পৌরসভা আমির আব্দুল মতিন, সেক্রেটারি ফজলুল হক, জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালীর- ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ সাইফ উল্লাহ, সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, পৌর মেয়র মনোনীত প্রার্থী মু.হিফজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বলেন আমরা আশাকরি, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি জামায়াতে ইসলামী অব্যাহত রাখবে,ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net