1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৩২ বার

৫ দফা দাবিতে রাজধানীতে বুধবার প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য। মঙ্গলবার প্লাটফর্মটির সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলাই ঐক্যের ৫ দফা দাবি হলো- জুলাই ঘোষণাপত্র, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির সংস্কার।

বিজ্ঞপ্তিতে এতে হয়, কফিন মিছিলটি বুধবার রাত সাড়ে ৭টায় রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে গণঅভ্যুত্থানের সকল শহিদ ও আহতদের সুস্থতা জন্য দোয়ার মাধ্যমে শেষ হবে।

জুলাই ঐক্য বলেছে, গত রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮ সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে ১৫ জুলাই প্রতীকী কফিন মিছিল করার ঘোষণা করা হয়। পরবর্তীতে জুলাই ঐক্যের সংগঠকদের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার দিন নির্ধারণ করা হয়।

কফিন মিছিলে দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে জুলাই ঐক্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net