1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি: ড. মঈন খান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক

২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার

২০০৮ সালের নির্বাচন পরিকল্পিত ছিল। সেই নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেন, কোটি কোটি ভুয়া ভোটারের দায় বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। অনেকেই শহর এবং গ্রামে দুই জায়গায় ভোটার হয়েছিল কিন্তু ভোট এক জায়গায় দিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় বিএনপির বিরুদ্ধে এক লক্ষ মামলায় প্রায় পঞ্চাশ লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা করা হয়েছে। এসময় দেশের মানুষ কখনো আধিপত্যবাদ মেনে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net