1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোঃ ওমর ফারুক খাঁন ৩ আগস্ট ২০২৫, রোববার নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইতঃপূর্বে তিনি এনআরবি ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয়ে ট্রেজারি, ফরেন ট্রেড, করপোরেট ইনভেস্টমেন্টসহ বিভিন্ন উইং, ডিভিশন এবং জোন, লোকাল অফিস ও শাখা প্রধানসহ বিভিন্ন পদে প্রায় ৪ দশক সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট এবং আইসিসি এফিলিয়েটেড দ্যা লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, মালয়েশিয়া, কাতার, থাইল্যান্ড, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও নেপালসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ম্যানেজমেন্টসহ ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net