1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রদলের সমাবেশ, ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ছাত্রদলের সমাবেশ, ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার

রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে সংগঠনটি। বড় জমায়েত করে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে। সারা দেশে থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন এই সমাবেশে।

এছাড়া দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারা উপস্থিত থাকবেন। সমাবেশের কারণে জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে এনসিপি। বিকাল ৪টায় সমাবেশ শুরু করবে দলটি।

জানা গেছে, গত বছরের এই দিনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। শেষ পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। দিনটি স্মরণ করতে এ সমাবেশ করছে ছাত্রদল ও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি।

ছাত্রদলের সমাবেশকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net