1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার  বাঁশখালীতে পৌরসভায় ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন পোকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার

পাকিস্তান সফরে মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে দু’দিনের এক সরকারি সফরে বৈজ্ঞানিক, শিল্প ও কৃষিক্ষেত্রে মুসলিমদের ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এই ঐক্য প্রতিষ্ঠা হলে যাতে ইসলামি দেশগুলোর চাহিদা কার্যকরভাবে পূরণ করা যায় এবং বহিরাগত চাপের বিরুদ্ধে দাঁড়ানো যায়।

শনিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগের নেতা মুহাম্মদ নওয়াজ শরিফের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, “অবশ্যই আমাদের বৈজ্ঞানিক, শিল্প ও কৃষিক্ষেত্রে সক্ষমতা ভাগ করে নিতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ব্লক গঠন করে ইসলামি সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

ইরান সরকার জানিয়েছে, ইসরায়েলের আরোপিত ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতির প্রতি তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, “যদি বিশ্বজুড়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, তাহলে ইহুদিবাদী শাসনতন্ত্র আর স্বাধীন জাতিগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করতে পারবে না। ”

নওয়াজ শরিফ ইসরায়েলি শাসনতন্ত্রের সাম্প্রতিক আক্রমণের মুখে ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “আমরা ইরানের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়াব। ”

ইরানের জনগণ তাদের অটল চেতনার মাধ্যমে হাজার হাজার বছরের গৌরবময় ইতিহাস পুনরুজ্জীবিত করেছে বলেও উল্লেখ করেন নওয়াজ শরিফ।

বলেন, “পাকিস্তান কেবল প্রতিবেশী নয় বরং ইরানের ভাই। আমরা সকল ক্ষেত্রে আমাদের সম্পর্ক উন্নয়ন এবং শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net