1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার ইঙ্গিত ভালো নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি এক-এগারোর পুনরাবৃত্তি অসম্ভব নয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা: আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শনী’ শীর্ষক এক অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা।

বর্তমান সরকারের প্রস্তাবিত পিআর নির্বাচনী ব্যবস্থাকে ‘অবাস্তব কল্পনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না এবং এটি দেশের বাস্তবতার সঙ্গে যায় না।

তার ভাষায়, একটি মহল দেশে প্রকৃত গণতন্ত্র চায় না। এমনকি শেখ মুজিবুর রহমানও গণতান্ত্রিক পদ্ধতির পক্ষে ছিলেন না। পিআর পদ্ধতি নিয়ে তিনি আরও বলেন, প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই যে বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন? এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন? এর পেছনে আপনি যদি মনে করেন এমনি এমনি করা হচ্ছে, তা নয়। এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা সেই এক–এগারোতে ফিরে যাবেন, সেই উদ্দেশ্যটা, সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করা পর্যন্ত। এ দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটা করেছেন একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) প্রবর্তন করে।’

বিএনপি লিবারেল ডেমোক্রেসি (উদার গণতন্ত্র) চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই, আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক। সে ভোট দিক। ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক। পার্লামেন্ট (সংসদ) তৈরি হোক, সরকার তৈরি হোক। তারা চালাবে পাঁচ বছর। সেই পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয়, না পারে, আবার নির্বাচন হবে। নির্বাচনে জনতা তাদের বাদ দিয়ে দেবে, অন্য দলকে দেবে। তাই তো? এই জায়গাটায় যেতে এত তর্ক–বিতর্ক কেন?

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন আয়োজন নিয়ে এখন দেরি করা অনুচিত। তার মতে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়া উচিত। তা না হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন,বাংলাদেশের রাজনৈতিক চেতনা এখন আর জুলাইয়ের গণ-আন্দোলনের স্পিরিট বহন করছে না। এখন রাজনীতি আর ঐক্যের জন্য নয় বরং ব্যক্তিগত স্বার্থ রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণরা এখন আন্দোলনের জন্য নয়, চাঁদার জন্য চিঠি দিচ্ছে যা আন্দোলনের মৌলিক উদ্দেশ্য থেকে বিচ্যুতির ইঙ্গিত দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net