1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫ আগস্ট সমগ্র জাতি হঠাৎ করে দম ফিরে পেয়েছে : তারেক রহমান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

৫ আগস্ট সমগ্র জাতি হঠাৎ করে দম ফিরে পেয়েছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলেছেন, চব্বিশের ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে।

আজ শনিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণ এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমান বলেন, ‘আমি একজন কার্ডিয়াক পেশেন্ট। সুতরাং আমার যখন অ্যাটাক হয়, স্ট্রেন্থিংটা করার পর যখন ক্লিয়ার হয়ে গেল, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি। ঠিক, আমার কাছে মনে হয়েছে, ৫ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে, ৫ তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ শ্বাস নিতে পেরেছে।’

তিনি বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি পরিবর্তন প্রত্যাশা করছে। প্রত্যেকটি মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাচ্ছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ কী চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বাস্তবতা হচ্ছে, সাথে সাথে, মুহূর্তে ভালো হবে না। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি’র কাছে মানুষ তার প্রত্যাশার কথা তুলে ধরেন। অর্থাৎ সহজ হিসেবে বিএনপি’র কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। তারা মনে করেন, বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। আগামী দিনে যেহেতু বিএনপি’র সবচেয়ে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার, অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে। সেজন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু, চেঞ্জ করার, পরিবর্তন আনার। আমাদের সেই শুরুটা করতে হবে।

তিনি বলেন, একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভায় একটি কথা আসে যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক-বেঠিক দু’টির মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভেতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে ওঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে অবশ্যই আজকের এ দিনটি আমি মনে করি, ড্যাবের এই কাউন্সিল প্রমাণ করবে কথাটি সম্পূর্ণভাবে ঠিক নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net