1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালিয়াকৈরে বনভূমি উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

কালিয়াকৈরে বনভূমি উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার

কালিয়াকৈরে বনভূমি উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমি উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের উদ্যোগে চান্দরা মৌজায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশের দোকানপাট এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা দোকান ও বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অসাধু ব্যক্তিরা সংরক্ষিত বনভূমি দখল করে পাকা ও আধাপাকা বসতঘর নির্মাণ করে রেখেছিল। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর এ অভিযানের মাধ্যমে বনভূমি পুনরুদ্ধার করে বনায়নের আওতায় আনা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশির আল-মামুন, সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ও শামসুল আরেফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, চন্দ্রা বিট কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net