1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার

রবিবার,২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এন্ড কলেজে বার্ষিক শিক্ষামূলক অভিভাবক সমাবেশ ও বৃত্তি পরীক্ষায় কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারস্থ মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এন্ড কলেজের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আজীজুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন, কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন।

মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মাস্টার মো. শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিয়াবাজার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মো. ওয়াসিম উদ্দিন, করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা ইয়াছির আল-নেওয়াজ আরিফ, মানিকপুর দারুচ্ছুন্নাত মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আবু বকর, চৌদ্দগ্রাম কসমিক কিন্ডারগার্টেন এর প্রাক্তন শিক্ষক এম এ নোমান, কাশিনগর উইনডেল স্কুলের প্রতিষ্ঠাতা মো. হুমায়ুন কবির, মুন্সীরহাট আল-আযহার মাদরাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নবী প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net